কৃষি বিষয়ক লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
কৃষি বিষয়ক লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
শীতের মৌসুমে খেজুরের রসের ব্যবসা, শহরের বিভিন্ন লোকেশনে পাইকারি কাষ্টমার পেতে বিস্তারিত

শীতের মৌসুমে খেজুরের রসের ব্যবসা, শহরের বিভিন্ন লোকেশনে পাইকারি কাষ্টমার পেতে বিস্তারিত


উদ্যোগ- শীতের মৌসুমে খেজুরের রস সংগ্রহ

বাজার সম্ভাবনা
শহুরেদের কাছে খেজুরের রস, একটি দুর্লভ বস্তু, শুধু তাই নয়, দিন দিন পল্লী অঞ্চল থেকেও কমে যাচ্ছে খেজুর রসের প্রসারতা ৷ সঠিক পরিচর্যা ও আধুনিক মনমানসিকতায় হতে পারে এটি একটি উন্নত ব্যবসা ৷
সাধারণত তারাই এটি সরবরাহ করে যারা গাছ কাটে/গাছি ৷ আপনি গাছ না কাটলেও স্বাভাবিকভাবে এই ব্যবসা করতে পারেন ৷ খেজুরের রসের ব্যবসায় লসের কোন সম্ভাবনা নেই, যদি সঠিকভাবে কাজ করা যায় ৷
এতজন ক্ষুদ্র উদ্যেক্তা স্বল্প পুঁজি নিয়ে কিভাবে এই ব্যবসায় স্বাবলম্বী হতে পারে, বিস্তারিত নিচে দেয়া হলো ৷

মূলধন
 ৫০০০-৮০০০ টাকা ৷

সরঞ্জাম
মাটির হাড়ি/রসের হাড়ি ইত্যাদি ৷

প্রশিক্ষণ
আপনার গ্রামে যারা খেজুর গাছ কাটে, তাদের সাথে কথা বলুন, যাতে নিয়মিত আপনার চাহিদা মাফিক রস পেতে পারেন ৷

সরবরাহ
খুব সকালে, খেজুর রস সংগ্রহ করে বেরিয়ে পরুন শহরের দিকে ৷ অনেকগুলো হাড়ির রস, কলসিতে রেখে সাইকেলেও নেওয়া যায় ৷ সব থেকে ভালো হবে, আগে থেকে বাজারের কাউকে নিদৃষ্ট করে রাখা, যেহেতু খেজুর রস বেশিক্ষণ ভালো থাকে না ৷

আয়-ব্যায়
এক হাড়ি রস কিনতে ৪০-৬০ টাকা বিক্রি ১২০-১৫০ টাকা ৷
অভিজ্ঞতা
এ বিষয়ে ভালোভাবে জানতে হবে, রস কিভাবে বেশিক্ষণ সংরক্ষণ করা যায়, সে জন্য অবশ্যই প্রশিক্ষণ নিতে হবে ৷
খেজুর রস দিয়ে কয়েক প্রকার মিঠাই/মিঠা তৈরী হয় ৷
কতটুকু জ্বাল দিলে বা কি কৌশলে মিঠা তৈরী হয়, সে সম্পর্কে কারো কাছ থেকে শিখে নিলে হবে ৷

☞শহরের বিভিন্ন লোকেশনে পাইকারী ক্রেতা পেতে এবং প্রশিক্ষণ নিতে এখানে ক্লিক করুন!

আশা করি, বোঝাতে পেরেছি, এই
অংশটি আপনাকে কতটুকু সাহায্য করেছে?
যদি অন্যদের জন্য প্রয়োজন বোধ করেন, দয়া
করে নিচে থেকে ফেসবুক ও গুগলে…"শেয়ার করুন!

কৃতজ্ঞতায়- কামাল আহমেদ বাগী
কলার চিপস তৈরী হব সফল উদ্যেক্তা হওয়ার স্বপ্ন পুরোন, জেনে নিন কলার চিপস তৈরীর বিস্তারিত তথ্য

কলার চিপস তৈরী হব সফল উদ্যেক্তা হওয়ার স্বপ্ন পুরোন, জেনে নিন কলার চিপস তৈরীর বিস্তারিত তথ্য


উদ্যোগ-কলার চিপস তৈরী 

বাজার সম্ভাবনা
তেলে ভাজা খাদ্য সামগ্রীর মধ্য অনন্য স্বাদের রূপকার হলো কলার চিপস্ ৷ বাঙ্গালির অতি প্রিয় বস্তু তেলে ভাজা মজাদার খাবার ৷ অন্যান্য বস্তুর তুলনায় এ চিপসকে নাস্তা হিসেবে বা অতিথি আপ্যায়নের জন্য বর্তমানে কদর বাড়ছে ৷
তবে মজার ব্যাপার হলো এটিকে ঘড়োয়া পরিবেশে প্রস্তুত করে যে-কোন পরিবার আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারে ৷ এ কথা নিঃসন্দেহে স্বীকার করা যায় ৷

মূলধন

১২০০-১৫০০ টাকা ৷

সরঞ্জাম- কড়াই,পাত্র,ছুরি,চামচ,মগ,বালতি,

স্টোভবাচুল্লি(চুলা),কলা,হলুদ,মরিচ,
লবন,তেল,প্যাকেট ,বিট লবন, ইত্যাদি

 সাধারণ প্রশিক্ষণ
চারিপাশ সমান করে কেটে তার সাথে অন্যান্য উপকরণ মিশিয়ে উত্তপ্ত তেলে সাধারণভাবে ছেড়ে কিছুক্ষণ নাড়াচাড়া করলেই তৈরী হয় সুস্বাদু আলুর চিপস্ ৷

বাজারজাত

নিদৃষ্ট পরিমাণ চিপস্ নিয়ে প্যাকেটে ভরতে হবে, তারপর কারো মাধ্যমে বা নিজে বিক্রির ব্যাবস্থা করতে হবে ৷

আজকের আয় ব্যায়

৫ টাকা বিক্রি দরের এক প্যাকেট চিপস্ তৈরীতে খরচ হয়,২ টাকা বা ২,৩০ পয়সা ৷

অভিজ্ঞতা

কলার চিপস্ তৈরীতে অন্যান্য উপাদানের ক্ষেত্রে (পুরুষদের জন্য) কিছুটা বাস্তব প্রশিক্ষণ প্রয়োজন ৷

☞এ ব্যবসায় সফল হওয়ার জন্য আরো অনেক তথ্য নিন!


আশা করি, বোঝাতে পেরেছি, এই
অংশটি আপনাকে কতটুকু সাহায্য করেছে?
যদি অন্যদের জন্য প্রয়োজন বোধ করেন, দয়া
করে নিচে থেকে ফেসবুক ও গুগলে…"শেয়ার করুন!

কৃতজ্ঞতায়- কামাল আহমেদ বাগী