২০'হাজার—৫০'হাজার টাকা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
২০'হাজার—৫০'হাজার টাকা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
গোলাপজল তৈরীর নিয়ম জানুন ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য প্রয়োজনীয় বিষয়

গোলাপজল তৈরীর নিয়ম জানুন ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য প্রয়োজনীয় বিষয়



উদ্যোগ-গোলাপজল তৈরী

বাজার সম্ভাবনা
ধর্মীয় অনুষ্ঠানে ব্যবহৃত সরঞ্জামাদির ক্ষেত্রে গোলাপজল একটি অন্যতম নাম ৷ সাধারণত বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের সময় গোলাপজলের প্রচুর চাহিদা থাকে ৷
তাছাড়া, বাজারে বসে, বা হেটে হেটে, বিভিন্ন মুদি দোকানে পাইকারি ও খুচরা দামে গোলাপজল বিক্রি করা যায়। বিশেষ করে মাজারের আশপাশের দোকান গুলোতে নিয়মিত গোলাপজল বিক্রি করা হয় ৷
এই ব্যবসাটি ক্ষুদ্র হলেও, পরিবারের সবাই মিলে ঘরোয়া ভাবে উদ্যোগ নিলে, এ ব্যবসায় সফল হওয়ার সম্ভাবনা বেশি ৷ এখানে প্রাকৃতিকভাবে গোলাপজল তৈরীর বিষয় আলোচনা করছি ৷

মূলধন

২০,০০০ থেকে ২৫,০০০ টাকা ৷

সরঞ্জাম

গোলাপ ফুল, মাটির বড় পাত্র, তুলা/সুতি কাপড়, প্লাস্টিকের বোতল ৷

প্রশিক্ষণ

নতুন ফোটা গোলাপ ফুল নিয়ে পাপড়ি গুলোকে আলাদা করে, একটি পরিষ্কার পাত্রে ভালোভাবে ধুয়ে রাখুন ৷
এরপর একটি মাটির পাত্রে রেখে, তারপর রোধে দিন ৷
৪/৫ দিন পর পানির উপর তেলতেলে ভাব ভেসে উঠবে ৷
আরো ৩ থেকে ৪ দিন পর, ফেনা দেখা দেবে, ঐ ফেনার নিচের অংশ (পানি) গোলাপজল ৷

সরবরাহ

হেটে, হেটে বা রাস্তার পাশে বসে বিক্রি করতে পারেন, বিভিন্ন মুদি দোকানে যোগাযোগ করতে পারেন ৷

আয়-ব্যায়

এক ডজন গোলাপজল তৈরীতে খরচ হয় ৮০-১২০ টাকা, বিক্রি ১৫০-২৪০ টাকা বা তার বেশি ৷

অভিজ্ঞতা

বিশেষ কোন অভিজ্ঞতার প্রয়োজন নেই, তবে সতর্ক থাকতে হবে, ফুল যেন টাটকা নতুন থাকে, ভালো নতুন কাপর, তুলো ব্যবহার করবেন ৷

স্বল্প পুজি নিয়ে এই ব্যবসা খুবই লাভজনক কিন্ত প্রয়োজন কঠোর পরিশ্রম, আরো চমতকার পরামর্শ নিন!

আশা করি, বোঝাতে পেরেছি, এই
অংশটি আপনাকে কতটুকু সাহায্য করেছে?
যদি অন্যদের জন্য প্রয়োজন বোধ করেন, দয়া
করে নিচে থেকে ফেসবুক ও গুগলে…"শেয়ার করুন!

কৃতজ্ঞতায়- কামাল আহমেদ বাগী
মোবাইল সার্ভিসিং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য হতে আদর্শ উদ্দীপনা বিস্তারিত

মোবাইল সার্ভিসিং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য হতে আদর্শ উদ্দীপনা বিস্তারিত


উদ্যোগ-মোবাইল সার্ভিস

বাজার সম্ভাবনা
বর্তমান সময়ে দিন-দিন বাড়ছে প্রযুক্তির চাহিদা ৷
সবার হাতে হাতে স্মার্টফোন, মূল কথা প্রযুক্তি ছাড়া, এক মুহূর্তও চলা সম্ভব নয় ৷ এ সুযোগটা আপনিও কাজে লাগাতে পারেন ৷ তবে এই উদ্যোগে মূলধনের পাশাপাশি, অনেক সৃজনশীলতার প্রয়োজন আছে ৷ যেহেতু প্রযুক্তির সাথে মিশে আছেন, নিশ্চই কোন না কোন কারণে সার্ভিসিং দোকানে অবশ্যই গিয়েছেন ৷ যদি আপনার মনে তাদের মতো কথা বলার ধরণ বা বাচনভঙ্গি, কাজে সৌহার্দ্যতা, ও উদ্দীপ্ত অনুভব হয় ৷ তাহলে আজই নামতে পারেন এ ব্যাবসায় ৷ আশা করি আপনিও স্বাবলম্বী হবেন………

মূলধন
২৫০০০-৩০০০০ টাকা ৷

সামগ্রী
স্থান নির্বাচন, দোকানের এডভান্স, ডেকোরেশন/রেক/তাক, গ্লাস সেট, তাতাল, হিটার, স্টাবিলাইজার, পুরান/নষ্ট মোবাইল, মিটার,মোবাইল খোলার স্লাফ সহ আনুষাঙ্গিক যন্ত্রপাতি…৷

আয়-ব্যায়
মোবাইলের আয় ব্যয় আপনার উপর নির্ভর করে ৷
যেমনঃ একটি ইয়ার ফোন, ৩০-৩৫ টাকা বিক্রি ৮০-১২ টাকা বা তার বেশি আরো সহজেঃ একটি মাইক্রোফোন/স্পিকার, ৯-১০ মুজুরি সহ ৮০-১৫০ টাকা ৷

অভিজ্ঞতা
অবশ্যই প্রশিক্ষণ নিতে হবে, সময়ে ভালো পরামর্শ প্রয়োজন, তাছাড়া কাষ্টমার/ক্লায়েন্টের সাথে কথা বলার জন্য সুন্দর বা নম্রভাষি হতে হবে ৷
মনে রাখবেন! এই ব্যবসায় স্বাবলম্বী হতে গেলে অবশ্যই ক্লায়েন্ট হাত করতে হবে ৷

এই পেশায় টিকে থাকতে হলে প্রয়োজন অভাবনীয় কৌশল আর দক্ষতা আমাদের পরামর্শ নিন!

আশা করি, বোঝাতে পেরেছি, এই
অংশটি আপনাকে কতটুকু সাহায্য করেছে?
যদি অন্যদের জন্য প্রয়োজন বোধ করেন, দয়া
করে নিচে থেকে ফেসবুক ও গুগলে…"শেয়ার করুন!

কৃতজ্ঞতায়- কামাল আহমেদ বাগী

পনিরের ব্যবসা কতটা লাভজনক? পনির তৈরীর প্রশিক্ষণ সহ ব্যবসা পরিচালনার নিয়ম বিস্তারিত

পনিরের ব্যবসা কতটা লাভজনক? পনির তৈরীর প্রশিক্ষণ সহ ব্যবসা পরিচালনার নিয়ম বিস্তারিত



উদ্যোগ-পনির তৈরী ৷

বাজার সম্ভাবনা

খাবার হিসেবে পনিরের চাহিদা পুর্বেও ছিলো এখনো আছে ৷ বর্তমানে দেখা স্কুল কলেজ ও বিভিন্ন জনবহুল স্থানে পনিরের দোকান ৷ বিশেষ করে বড় লোকেদের মাঝে পনিরের চাহিদা অনেক বেসি ৷ ভালোভাবে প্রশিক্ষণ নিয়ে,ব্যবসা চালাতে পারলে অনেক ভালো ফলাফল আশা করা যায় ৷ তাই আর দেরি নয়,আপনিও নেমে যেতে পারেন জীবন যুদ্ধের এ সংগ্রামে ৷

মূলধন

২০০০০-২৫০০০০ টাকা ৷

সরঞ্জাম

দুধ,কাঠের খুন্তি,শিল-পাটা, মালসা,মাটির হাঁড়ি,নাড়ার কাঠি, মাটির পাত্র,কৌটা ৷

সাধারণ প্রশিক্ষণ

প্রথমে দুধের সর শিল পাটায় বেটে নিয়ে মালশায়,খুন্তি দিয়ে ঘুটতে থাকুন। 
এক পর্যায়ে সর থেকে ক্রিম তৈরি হবে। এর মধ্যে ঠাণ্ডা পানি দিয়ে ঘুঁটার পরে ক্রিম থেকে সাদা দুধের মত পানি বের হয়ে ক্রিম পরিষ্কার হয়ে ঘন ডো এর মত হবে। এ সময় পানি থেকে ক্রিম ছেকে তুলে নিন এবং পানি ফেলে দিন।
এবার সবটুকু ক্রিম একটি পরিষ্কার পাতলা কাপড়ে বেধে ঝুলিয়ে রাখুন ৷
যখন সম্পূর্ণ পানি ঝড়ে যাবে এবার লোহার কড়াইয়ে চুলায় দিয়ে একটানা নাড়তে থাকুন। একপর্যায়ে ক্রিম পুড়ে কালো হয়ে যাবে সেই সাথে ঘি গাড় হয়ে সোনালি রঙ্গের আকার হবে ৷
হয়ে গেলো ত? আপনার কাঙ্খিত ঘি?

বাজারজাত

বিশেষ করে মুদি দোকান,মিষ্টির দোকান,
ও বড় ফাস্টফুডে সরবরাহ করতে পারেন ৷

আজকের আয় ব্যায়

এক কেজি পনির তৈরি করতে খরচ হয় ৩০০-৪৫০ টাকা। বিক্রি ৬০০-৮০০ টাকা

অভিজ্ঞতা

পনির তৈরী করতে জানে এমন কারো সাথে, আলাপ করুন ৷
এছাড়াও অনেক সংগঠন,বিনিময়ে প্রশিক্ষণ দিয়ে থাকে ৷ যেমনঃ ব্রাক,প্রযুস,বিসিক প্রভৃতি ৷

পনির তৈরী বিস্তারিত প্রশিক্ষণ নিন! আরো জানুন ব্যবসা পরিচালনার নতুন কৌশল! ক্লিক!


আশা করি, বোঝাতে পেরেছি, এই

অংশটি আপনাকে কতটুকু সাহায্য করেছে?
যদি অন্যদের জন্য প্রয়োজন বোধ করেন, দয়া
করে নিচে থেকে ফেসবুক ও গুগলে…"শেয়ার করুন!

কৃতজ্ঞতায়- কামাল আহমেদ বাগী


আখের রস বিক্রি আধুনিক ব্যবসা হিসেবে মন্দ নয় যদি সঠিক পরিকল্পনা থাকে বিস্তারিত জানুন

আখের রস বিক্রি আধুনিক ব্যবসা হিসেবে মন্দ নয় যদি সঠিক পরিকল্পনা থাকে বিস্তারিত জানুন


উদ্যোগ-আঁখের রস বিক্রি

বাজার সম্ভাবনা
এসে গেছে গরম মানে সুযোগ/সময় এখন আপনার, এ সুযোগকে কাজে লাগিয়ে আপনিও নিতে পারেন সাচ্ছন্দ্যে একটি পরিবারের দায়িত্ব 

এ গরমে যান্ত্রিক মানুষগুলো রোজ ভোরে ছুটে যায় কর্মস্থলে, পথে ঘাটে নানান মানুষের ভিড় ৷ তৃষ্ণা যেন নিত্য সঙ্গী এমন অবস্থায় যদি একটু ঠান্ডা কিছু অর্থাৎ শরবত তাও স্বাস্থ্যকর একেবারেই মন্দ হয় না ৷

মূলধন
 ২৫০০০-৩০০০০ টাকা ৷

স্থায়ী সরঞ্জাম
5CC ইঞ্জিন,গ্লাস,ভ্যান হ্যান্ড ড্রাইভ,মগ,বালতি,আঁখের জার,বরফ,তেল ইত্যাদি ৷

সাধারণ প্রশিক্ষণ
আঁখ ভালো করে পরিষ্কার করে মেশিনের ভেতর দিয়ে এক হাতে মেশিন ঘুরাতে হয়
ফলে আঁখের রস বের হয় ৷

সরবরাহ
আঁখ তৈরী হবার পর গ্লাসে করে ভোক্তার সামনে উপস্থাপন করতে হয়

আজকের আয় ব্যায়
১০ টাকা বিক্রি দরের এক গ্লাস আঁখের রস তৈরীতে খরচ হয়,৩-৪ টাকা ৷

অভিজ্ঞতা
বিশেষ কোন অভিজ্ঞতার প্রয়োজন নেই তবে ব্যাবসার কৌশল গুলোকে রপ্ত করতে পারলে এগিয়ে যাওয়া সম্ভব ৷

☞কোথা থেকে ইঞ্জিন কিনবেন কত দাম সব কিছু জানুন!

আশা করি, বোঝাতে পেরেছি, এই
অংশটি আপনাকে কতটুকু সাহায্য করেছে?
যদি অন্যদের জন্য প্রয়োজন বোধ করেন, দয়া
করে নিচে থেকে ফেসবুক ও গুগলে…"শেয়ার করুন!

কৃতজ্ঞতায়- কামাল আহমেদ বাগী